
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সংগঠন ট্যুর অপারেটস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর দ্বি-বার্ষিক সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চর হেয়ার-এ আয়োজিত দিনব্যাপী সভায় সদস্যদের সরাসরি ভোটে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদুর রহমান সাঈদ এবং সহযোগী হিসেবে রেদওয়ানুল ইসলাম রাসেল ও আইয়ুব খান ছিলেন। তাদের তত্ত্বাবধানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হলে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে রুমান ইমতিয়াজ তুষার এবং সেক্রেটারি জেনারেল পদে আসাদুজ্জামান মিরাজ নির্বাচিত হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জহিরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট পদে মাসুম আল-বেলাল, জয়েন্ট সেক্রেটারি পদে আবুল হোসেন রাজু, সেক্রেটারি (ফিন্যান্স) পদে শামিম রেজা, সেক্রেটারি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) পদে এইচ এম রাসেল, ডিরেক্টর (পিআর) পদে ইব্রাহিম ওয়াহিদ, ডিরেক্টর (ট্রেড অ্যান্ড ফেয়ার) পদে সাঈদুর রহমান শাহিন এবং ডিরেক্টর পদে এস এম আলমাস ও সোহেল মাহমুদ নির্বাচিত হন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, টোয়াক গত ১২ বছর ধরে কুয়াকাটাসহ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, ট্যুর অপারেটরদের স্বার্থ সংরক্ষণ এবং পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করে আসছে। সংগঠনটি কুয়াকাটার স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় সৃষ্টি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটার পর্যটন খাতকে আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মানে গড়ে তুলতে নতুন কমিটি সম্মিলিতভাবে কাজ করবে। সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ জানান, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী করা হবে।