সর্বশেষ
কলাপাড়ায় বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট পিরোজপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার প্রার্থনা গলাচিপায় মিথ্যা মামলার ভারে বিপর্যস্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আর্তি আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, বিপাকে পাঁচ লক্ষাধিক মানুষ কুষ্টিয়ায় ‘দরবারে’ হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা, কী হয়েছিল সেখানে? ‘সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে’ রাজশাহীতে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারির ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

পটুয়াখালী-৩ আসনে প্রথমবার বিএনপি জোটের জয়

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে প্রথমবার বিএনপি জোটের জয়
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬


 

নুরুল হক নুর

সঞ্জিব দাস, গলাচিপা থেকে (পটুয়াখালী)

দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসন দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকে।

 

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এ আসন বিএনপি সমর্থিত জোটের দখলে গেল। গণঅধিকার পরিষদের সভাপতি ও জোট প্রার্থী নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচন করে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বিজয় সরাসরি ধানের শীষ প্রতীকে না হলেও, এটি বিএনপি জোটের প্রাপ্তি হিসেবে গণ্য করা হচ্ছে।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, যিনি ‘ঘোড়া’ প্রতীকে ৮০ হাজার ৫৭৬ ভোট পান। মোট পাঁচজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩০:১৬ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ