সর্বশেষ
মন্তব্য কলাম একই সংসদে দুই মন্ত্রিসভা: গণতন্ত্রে বিকল্প প্রস্তুতির প্রাতিষ্ঠানিক কাঠামো যুবলীগ-ছাত্রলীগ নেতাদের উপস্থিতি দেড় বছর পর দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলল পটুয়াখালী-৩ আসনে প্রথমবার বিএনপি জোটের জয় পরিকল্পিত হত্যার অভিযোগ বাউফলে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার পাড়েরহাটে বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত, খুলনায় প্রেরণ আগৈলঝাড়ায় মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রমজান শুরুর আগেই কুয়াকাটা-কলাপাড়ায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি, দিশেহারা ক্রেতারা গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে রংধনু বিদ্যানিকেতনের বার্ষিক অনুষ্ঠান

পাড়েরহাটে বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত, খুলনায় প্রেরণ

হোম পেজ » পিরোজপুর » পাড়েরহাটে বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত, খুলনায় প্রেরণ
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬


 

পাড়েরহাটে বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত, খুলনায় প্রেরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। মহিউদ্দিন মল্লিক নাসির শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে এবং রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।

 

আহত রিয়াজ উদ্দিন বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ৮-১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মহিউদ্দিন মল্লিক নাসিরের দুই পা, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং রিয়াজ উদ্দিন নিপুর মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। তাদের মধ্যে একজন দুই পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে।

 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭:১২:৫৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ