বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী চলাচল বন্ধ করল সরকার

হোম পেজ » লিড নিউজ » বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী চলাচল বন্ধ করল সরকার
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬


 

বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী চলাচল বন্ধ করল সরকার

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে।

 

ইমিগ্রেশন সূত্র জানায়, ১৯৪৭ সাল থেকে এ পথে পাসপোর্টযাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনও এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি। ঝড়বৃষ্টি বা করোনা পরিস্থিতিতেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার অব্যাহত ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

 

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার পর থেকে পুনরায় দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক নিয়মে শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১:১৭:৩৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ