সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বাড়ছে দুর্ঘটনা কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী ৭০ কিমি সড়কে ১৫ বিপজ্জনক বাঁক

হোম » বিশেষ প্রতিবেদন » বাড়ছে দুর্ঘটনা কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী ৭০ কিমি সড়কে ১৫ বিপজ্জনক বাঁক
বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬


 

কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী ৭০ কিমি সড়কে ১৫ বিপজ্জনক বাঁক

মেজবাহউদ্দিন মাননু

কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী ৭০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কে অন্তত ১৫টি বিপজ্জনক বাঁক রয়েছে। ঝুঁকিপূর্ণ এসব বাঁক পেরিয়ে বাস চলাচলে ক্রমশ দুর্ঘটনা বাড়ছে। বাড়ছে হতাহতের ঘটনাও। সবচেয়ে বিপাকে পড়েন পর্যটন এলাকা কুয়াকাটায় আসা পর্যটকবাহী বাসের চালকরা।

 

একাধিক বাসচালক জানান, কুয়াকাটা থেকে কলাপাড়ায় যেতে কচ্ছপখালী লেক, হাজীপুর (হলদিবাড়িয়া) খালের কালভার্টের বাঁক (মোড়), পাখিমারা স্কুল বাঁক, মাস্টার বাড়ির বাঁক-কয়েকটি খুবই বিপজ্জনক। একইভাবে কলাপাড়া থেকে পটুয়াখালী যেতে সেকান্দরখালী, বান্দ্রা, কলংক, খুড়িয়ার খেয়াঘাটের আগে, আমতলী বন্দরের আগে, আমতলী ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন, ঘটখালী, আমরাগাছিয়া, মহিষকাটা, ইটভাটা, শাখারিয়া স্কুলসহ আরও কয়েকটি স্পটে রয়েছে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ বাঁক। দ্রুতগতির বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন সড়কের এমন বিপজ্জনক বাঁক ঘুরতে গিয়ে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে। ঘটছে হতাহতের ঘটনাও। যদিও সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এসব বাঁকে সতর্কতা সংবলিত নির্দেশনা স্থাপন করা রয়েছে, তারপরও দ্রুতগতিসম্পন্ন যানবাহন বাঁক ঘুরতে গিয়ে অহরহ দুর্ঘটনায় পড়ছে।

 

বাসচালক আল আমিন জানান, এমনিতেই পটুয়াখালী-কলাপাড়া-কুয়াকাটা ৯০ কিলোমিটার সড়কটি চওড়া কম। তার ওপর এমন ঝুঁকিপূর্ণ মোড় (বাঁক) রয়েছে ২০টির মতো। নিয়মিত চলাচল করা বাসগুলোর চালকরা অতি সতর্ক থাকার পরও প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। অপরিচিত যানবাহনের চালকরা বেশি সমস্যায় পড়ছেন। সিগন্যাল দেওয়া থাকলেও অনেক সময় অসতর্ক অবস্থায় দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন অধিকাংশ সচেতন মানুষ।

 

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এসব বাঁক সত্যিই যানবাহন চলাচলের জন্য খুব বিপজ্জনক। চালকদের অসতর্কতা ও দ্রুতগতিতে বাঁক ঘুরতে গিয়ে অহরহ দুর্ঘটনা ঘটছে, ঘটছে হতাহতের ঘটনাও। তবে এই সড়কটি প্রশস্তকরণের সময় বাঁকগুলো অনেকটা ঠিক করার সুযোগ আছে। এটি করতে হবে- বাসচালকদেরও এমন মতামত।

 

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতামত নেওয়ার জন্য বহুবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১১:১৫:০৭ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ