ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

হোম পেজ » পিরোজপুর » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) সংসদীয় আসনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। যাচাই-বাছাই শেষে এ আসনে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী বৈধ প্রার্থীরা হলেন- করিম শিকদার (বাংলাদেশ জাসদ), মো. আ: জলিল শরীফ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. মাশরেকুল আজম রবি (জাতীয় পার্টি), ডা. মো. রুস্তম আলী ফরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রুহুল আমীন দুলাল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি) এবং মো. শামীম হামিদী (জাতীয় নাগরিক পার্টি)। প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তালিকা প্রকাশের পর এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, কে হবেন জনগণের প্রকৃত প্রতিনিধি- এ বিষয়ে সচেতন ভোটাররা উন্নয়ন ও সৎ নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৫৬ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ