সর্বশেষ
ভিপি নুরের ষড়যন্ত্র! পটুয়াখালী-৩: স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সংবাদ সম্মেলনে অভিযোগ গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ পাল্টাপাল্টি অভিযোগ বরগুনা-২: বিকেলে জামায়াতের, সন্ধ্যায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের কুয়াকাটায় প্রথমবার কুরআন একাডেমির উদ্বোধন অভিযোগের তীর প্রশাসনের দিকে বরগুনা-২ আসনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নস্যাতের অভিযোগ জামায়াত প্রার্থীর ইউটিউব দেখে অনুপ্রাণিত বাউফলে জৈব পদ্ধতিতে বরই চাষে আবু জাফরের সাফল্য মহিপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক লাইভ ঘিরে তোলপাড়

গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হোম পেজ » গণমাধ্যম » গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এসকে এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, এবং নির্বাহী সদস্য শেখ জাবেরুল ইসলাম বাধন ও আল মামুন রানা।

কোষাধ্যক্ষ সচিবুর রহমান বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী তুলে ধরেন।

সভায় সাংবাদিকরা মতামত ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। এতে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, দৈনিক ভোরের ডাকের মোঃ ফায়েকুজ্জামান, বাসসের লিয়াকত হোসেন লিংকন, দৈনিক আমার দেশের মনিরুজ্জামান শেখ জুয়েল, এসএ টিভির আজিজুর রহমান টিপু, দৈনিক সোনালী বার্তার মোঃ কামরুল হাসান, দৈনিক ইনকিলাবের মোঃ আফজাল হোসেন, দৈনিক সকালের সময়ের গোলাম রব্বানী এবং দৈনিক বাংলাদেশের খবরের পলাশ সিকদার।

সভা শেষে সদস্যদের হাতে উপহার বিতরণ করা হয় এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৬ ● ১৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ