পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত আলোচনায় হাসান মামুন ও ভিপি নূর

হোম পেজ » রাজনীতি » পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত আলোচনায় হাসান মামুন ও ভিপি নূর
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত: আলোচনায় হাসান মামুন ও ভিপি নূর

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৩ আসন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। এই আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখায় এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোড়ন।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন স্থগিত হলেও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে সক্রিয় রয়েছেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়ভাবে কর্মীসভা করেন বিএনপি নেতা হাসান মামুন। সভায় তিনি বলেন, দলের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। জনগণ তাঁকে চায় এবং তিনি আশা করেন- দল তাঁকেই মনোনয়ন দেবে।

অন্যদিকে একই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরও সক্রিয়ভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। তাঁর অংশগ্রহণে পটুয়াখালী-৩ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে পটুয়াখালী-৩ আসন হতে পারে অন্যতম আলোচিত আসন। এখান থেকেই স্পষ্ট হতে পারে জনগণের সমর্থন কোন রাজনৈতিক শক্তির পক্ষে যাচ্ছে। এখন সবার দৃষ্টি শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিএনপির প্রতীকে।

বাংলাদেশ সময়: ২১:১৬:২০ ● ২৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ