সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ঝিনাইদহে পা ও গলা বাঁধা কৃষকের মরদেহ উদ্ধার

হোম » খুলনা » ঝিনাইদহে পা ও গলা বাঁধা কৃষকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে মাঠ থেকে পা ও গলা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বটদাড়ির মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে রাঙ্গিয়ার পোতা-বংকিরা সড়কের পাশে ধানের আইলে লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে মৃতব্যক্তিকে ইসাহাক আলী হিসেবে শনাক্ত করেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা কৃষক ইসাহাক আলীকে পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ওই মাঠে ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪২:৩১ ● ২৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ