সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গোপালগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত

হোম » ঢাকা » গোপালগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫


গোপালগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে গোপালগঞ্জ সদর উপজেলা সাতপাড় পশ্চিমপাড়ায়  ১৫ তম ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন  অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে  এ মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার  ৯ই অক্টোবর  সূর্যোদয়প শুরু হয়ে আগামীকাল রবিবার  অরুণোদয়ে শেষ হবে এ মহানাম সংকীর্তন।

উক্ত অনুষ্ঠানে রাধামাধব মন্দিরের সভাপতি সম্ভুনাথ সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র গোপালগঞ্জ ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু বলেন, আপনাদের আশীর্বাদে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আমি গোপালগঞ্জের এই সাতপাড়ে আপনাদের মাঝে তাকে আনবো, বিগত ২০০৪ সালে এনেছিলাম, আগামীতে এমপি আবারও আনবো।
মহানাম সংকীর্তন পরিবেশন করছেন ফরিদপুরের জয়গুরু সনাতন সম্প্রদায় ও গোষ্ট গোপাল সম্প্রদায়,  খুলনার কৃষ্ণভক্ত সম্প্রদায় ও অদ্বৈত সম্প্রদায়,  পটুয়াখালীর কানু গোপাল সম্প্রদায় ও গোপালগঞ্জের মা সারদা সম্প্রদায়।
এ মহানাম সংকীর্তন কমিটির সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, ১৫ বছর ধরে আমাদের এখানে মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। গোপালগঞ্জ জেলাসহ অন্যান্য জেলায় কৃষ্ণভক্তরা এ মহানাম সংকীর্তনে আসে। প্রতি বছর আগত ভক্তদের খাওয়ার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এ বছর মহানাম সংকীর্তনে হাজার হাজার  ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহন করছেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:১৮ ● ২০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ