সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

আগৈলঝাড়ায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া(বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্রি গ্রামের শেহের আলী মিয়ার মেয়ে কলেজ ছাত্রী নুর আক্তার শেফা(১৭)কে পয়সারহাট ব্রীজে ঘুরতে গেলে ওই স্থান থেকে গত ২৭ আগষ্ট বিকেলে শেফাকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় একই এলাকার বাবুল ফকিরের ছেলে ফুলবল খেলোয়ার সাব্বির ফকিরসহ তার লোকজন। এঘটনা জানার পরে শেহের আলী মিয়া বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যার নং-২। ওই মামলার আসামী অপহরণকারী সাব্বির ফকিরকে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতারসহ অপহৃতা নুর আক্তার শেফা(১৭)কে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মাদ।
বুধবার সকালে অপহরনকারীকে বরিশাল আদালতে এবং অপহৃতা নুর আক্তার শেফা(১৭)কে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, অপহরন মামলার আসামীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এবং অপহৃতা কলেজ ছাত্রীকে আগেই উদ্ধার করে মডিকেল পরীক্ষা করানো হয়েছে।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০০:০৫ ● ২০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ