সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

জাকসু নির্বাচন: তৃতীয় দিনেও ভোট গণনা অব্যাহত

হোম » ঢাকা » জাকসু নির্বাচন: তৃতীয় দিনেও ভোট গণনা অব্যাহত
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫


জাকসু নির্বাচন: তৃতীয় দিনেও ভোট গণনা অব্যাহত

সাগরকন্যা প্রতিবেদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা আজ শনিবারও চলছে। এতে তৃতীয় দিনের মতো গণনা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা কার্যক্রম চলছে।

সূত্র জানায়, এ পর্যন্ত ১৪টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। তবে গণনা কবে নাগাদ শেষ হবে, তা নিশ্চিত নয়। নির্বাচন কমিশন বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সময়সীমার কথা জানিয়েছে।

এর আগে হল সংসদের ভোট গণনা শেষ করা হয়েছে। গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার সকালে বলেছিলেন, দুপুরেই ফলাফল প্রকাশ করতে পারবেন। পরে আবার জানান, রাত ১০টা থেকে ১১টার মধ্যে গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়, যা এখনো শেষ হয়নি।

বাংলাদেশ সময়: ৯:৩৯:০৩ ● ২৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ