সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

আমতলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

হোম পেজ » বরগুনা » আমতলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
রবিবার ● ৬ অক্টোবর ২০২৪


আমতলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস বিভিন্ন কর্মসুচী মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী ও আলোচনা সভা।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাঃ জামাল হুসাইন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, বোরহার উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কাওসার হোসেন, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী।

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪১:০৪ ● ৩০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ