সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান

হোম » কৃষি » আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৪


আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দান। লক্ষাধিক ধর্মপ্রাণ মুছুল্লীদের এ জমায়েতে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃআঃ)। তিন দিন ব্যাপী এ মাহফিলে দেশ বরেন্য আলেম ওয়ালামাগণ ওয়াজ নসিহত করেন।
ওয়াজ মাহফিলের শেষ দিন শুক্রবার জুমআর নামাজ বাদ লক্ষাধীক মানুষ মোনাজাতে অংশ নেন। এ ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু। আখেরী মোনাজাতে ছারছিনা শরীফের পীর দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ হোসাইন পীরজাদা ছারছীনা, আলহাজ্ব মাওলানা মোঃ নুরুর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার উপাধাক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী ও মোহাদ্দেস আলহাজ্ব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:২১ ● ২৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ