সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ছাতকে ইয়াবাসহ আটক-৬, মোটরসাইকেল জব্দ

হোম » কৃষি » ছাতকে ইয়াবাসহ আটক-৬, মোটরসাইকেল জব্দ
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪


ছাতকে ইয়াবাসহ আটক-৬, মোটরসাইকেল জব্দ

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে ইয়াবা ট্যাবলেট সহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাবে-৯। গত মঙ্গলবার বিকেলে ২ জন ও  বুধবার ৪ জন কে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে ইয়াবা সহ আটক করে আটকৃতদের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে। এসময় মাদক কারবারিদের ব্যবহৃত নাম্বার বিহীন একটি মোটর সাইকেল ও জব্ধ করেছে র‍্যাব।

পুলিশ সূত্রে জানাযায়, আটকৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক কারবারের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ এর একটি দল পৃথক অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত একটি  মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাদের আটক করে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটককৃতদের বডি তল্লাশি করে প্রত্যেকের কাছে রাখা মোট ৩ হাজার ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দু’ দফায় আটকৃতরা হলো ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার মৃত মরম আলীর ছেলে রাকিব মিয়া (২৩), নারায়ন দাসের ছেলে সুচক দাস (২৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফুটারচর গ্রামের আবুল কাসেমের পুত্র মোজ্জাম্মেল হক (২১), বৈটাখাল গ্রামের জিলাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৩), দুলচাতন গ্রামের আব্দুস সহিদের ছেলে কবির হোসেন(২৪) ও জিটকা গ্রামের নুরূল ইসলামের ছেলে ইব্রাহিম আলী (২২)।

এ ঘটনায় র‍্যাব-৯ এর সুবেদার জামাল উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৭:০১ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ