সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হোম » কৃষি » নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪


নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় ওই অভিযান পরিচালনা করেন।
উপজেলা সেনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো. হারুন অর রশিদ ও  নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক উপজেলার মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে পণ্যে মোড়ক না থাকার দায়ে শাহাদাত স্টোরকে ৫ হাজার টাকা, জামাল স্টোরকে ৪ হাজার টাকা, মেয়াদোর্র্ত্তীন ঔষধ প্রদর্শনের অপরাধে ফাতিহা ডেন্টাল কেয়ারকে ৪ হাজার টাকা এবং ক্রিসেন্ট ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৬:২৬ ● ৪৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ