বরগুনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

হোম » বরগুনা » বরগুনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


বরগুনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের চরকলোনী এলাকায় সরকারি মহিলা কলেজের পেছনে তাঁর বাড়িতে আগুন লাগে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে বরগুনার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় চরকলোনী এলাকায় শিহাবের বাড়িতে আগুন দেখতে পান টহলরত পুলিশ সদস্যরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পুলিশের টহল চলাকালে ওই বাড়িতে আগুন দেখতে পাওয়া যায়। কে বা কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১৪:২৫:২৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ