বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা, হবে অস্ত্রোপচারও

হোম » খুলনা » বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা, হবে অস্ত্রোপচারও
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা, হবে অস্ত্রোপচারওসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন। আগামী ২৭ নভেম্বর দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ দেওয়া হবে। একই দিন সন্ধ্যার পর বাছাইকৃত রোগীদের বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হবে।

 

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অস্ত্রোপচার করা হবে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে।

 

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টায় বাগেরহাট শহরের ভূমি হোটেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. লুৎফুল কবির। প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। সভায় ভার্চুয়ালি যুক্ত হন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।

 

সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের কর্মকর্তা রাকিব হাসান, নুরুল আলম লিটন, সাংবাদিক রুহুল আমিন বাবু, অসীম ভৌমিক এবং অপসোনিন ফার্মা লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার ও এরিয়া ম্যানেজার মো. মহিবুল্লাহ শেখসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সভায় মেডিকেল ক্যাম্প সফল করতে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়। আয়োজকেরা জানান, ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ দেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাছাই করা রোগীদের বিনামূল্যে বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করা হবে।

 

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

বাংলাদেশ সময়: ১১:২৪:২৮




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ