কয়রায় শিক্ষকের বসতঘরে আগুন, পুড়ল আসবাব ও ধানের গোলা

হোম » খুলনা » কয়রায় শিক্ষকের বসতঘরে আগুন, পুড়ল আসবাব ও ধানের গোলা
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬


কয়রায় শিক্ষকের বসতঘরে আগুন, পুড়ল আসবাব ও ধানের গোলাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি. এম. আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে জানালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘরের আসবাবপত্র, বিছানাপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনে পাশের ধানের গোলারও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রশিদ মাস্টারের বসতঘরে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ঘরের পালং, তোষক, বিছানাপত্র, ব্যবহার্য কাপড়চোপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

স্থানীয়দের ধারণা, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। রশিদ মাস্টারের ছেলে তুফানসহ পরিবারের সদস্যরা খুলনায় বসবাস করায় বাড়িটি অনেকটা ফাঁকা ছিল।

 

স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদ ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রশিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর পেয়ে আমি সেখানে যাই। বাড়িতে কেউ না থাকায় কে বা কারা এ সুযোগে আগুন দিয়েছে, তা জানা যায়নি।’

 

কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৩০ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ