বেকুটিয়া সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯

হোম » পিরোজপুর » বেকুটিয়া সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

বেকুটিয়া সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

 

রবিবার দিবাগত রাত ১২টার দিকে সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় তাদের আটক করা হয়।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, চুরির ঘটনায় হেমায়েত বেপারির সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে হেমায়েত বেপারির বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ