পিরোজপুরে বিএমজিটিএর ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন

হোম » পিরোজপুর » পিরোজপুরে বিএমজিটিএর ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬


 

পিরোজপুরে বিএমজিটিএর ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) পিরোজপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিএমজিটিএর কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক টি এম মনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. শান্ত ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান লোটাস, যুগ্ম মহাসচিব মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক আহমেদ ও নির্বাহী সদস্য মো. ওহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা কমিটির সদস্যসচিব মো. মিজানুর রহমান।

 

এ ছাড়া বক্তব্য দেন পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন, ভাণ্ডারিয়া শাখার সভাপতি সহকারী অধ্যাপক বশীর উদ্দিন, শিক্ষক সাব্বির আহমেদ, প্রভাষক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নাদিরা পারভীন ও সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

আলোচনা শেষে বিএমজিটিএর পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক টি এম মনোয়ার হোসেন পলাশকে সভাপতি এবং মঠবাড়ীয়া আব্দুল ওহাব মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি এস এম ইব্রাহিম, সহ-সভাপতি মো. বশীর উদ্দিন, মহিলা সহ-সভাপতি খন্দকার নাদিরা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রিয়াজ মাহমুদ মিঠু এবং সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:২০:০৮ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ