এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল

হোম » খেলা » এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নাজমুল

সাগরকন্যা ডেস্ক

জ্বর ও শারীরিক অসুস্থতার কারণে এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন। অসুস্থতার কারণে আগামীকাল যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ গেমস কন্টিনজেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় চিকিৎসকরাও নাজমুলকে পরীক্ষা করেন। পরীক্ষার পর তাঁকে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ কন্টিনজেন্টের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক বছরের বেশি সময় পর এশিয়ান গেমসের মাধ্যমে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন নাজমুল। এর আগে গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন তিনি।

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে আগামীকাল বাংলাদেশের প্রথম ম্যাচ। জাপানের নিশিনে অনুষ্ঠেয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৯ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ