চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত কাউখালী আ.লীগ নেতা গ্রেপ্তার

হোম » পিরোজপুর » চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত কাউখালী আ.লীগ নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত কাউখালী আ.লীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামুন হোসাইন বাবলু জমাদ্দার পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য। পুলিশের তথ্যমতে, সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

প্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে কাউখালী থানা-পুলিশ। পরে র‍্যাবের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১৩ অক্টোবর কাউখালী থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাঁকে ৮ নম্বর আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে ওই মামলাতেও গ্রেপ্তার দেখান।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৯ ● ১৭ বার পঠিত




আর্কাইভ