পিরোজপুরে ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ

হোম » বিবিধ » পিরোজপুরে ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

পিরোজপুরে ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘বেশি বেশি ফলজ বৃক্ষ রোপণ করুন, পাখিদের খাবারের ব্যবস্থা করুন এবং শিশুদের পুষ্টির অভাব দূর করুন’ - এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বাদোখালী, বাদুরা, বাইনখালী ও বাদখালী গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

কর্মসূচিতে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম ও মাল্টাসহ মোট ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছের ৭ শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়।

 

কর্মসূচির উদ্যোক্তা মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন শাহিন গাজী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর খাদ্যের জোগান নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে সবাইকে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

 

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি কাওসার আহমদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কুসুমিয়া আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৫৫ ● ১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ