কয়রায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

হোম » গণমাধ্যম » কয়রায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬


 

কয়রায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলমের সঙ্গে কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম।

 

সভায় ওসি রাশেদুল আলম বলেন, কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক মোহাঃ হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আঃ রউফ, শহিদুল্যাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মন্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাস্টার হাবিবুল্যাহ, মোঃ ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আঃ রউফ ও আরিফুর রহমান প্রমুখ।

 

সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০১:৩২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ