কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

হোম » জেলে-মৎস্য » কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।

 

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দরবার হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যবিদ কাজী বেল্লাল, উপজেলা প্রেস ক্লাবের সদস্য রাসেল মোল্লা ও মৎস্য খামারি রিয়াজ তালুকদার।

 

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষির হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৩:২৪:১৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ