চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

হোম » জেলে-মৎস্য » চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের প্রোটিনের চাহিদা পূরণে মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক মৎস্য চাষের কোনো বিকল্প নেই। মৎস্যসম্পদ রক্ষা ও প্রান্তিক মৎস্যজীবীদের সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

 

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক আব্বাস কাজীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখা নির্বাচিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজসহ অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৩:১৭:২১ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ