গোপালগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

হোম » ঢাকা » গোপালগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

 

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ