ব্রেন স্ট্রোকের রোগীর কি নামাজ পড়তে হবে?

হোম » ইসলামী জীবন » ব্রেন স্ট্রোকের রোগীর কি নামাজ পড়তে হবে?
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


ব্রেন স্ট্রোকের রোগীর কি নামাজ পড়তে হবে?

 

সাগরকন্যা ডেস্ক

 

ব্রেন স্ট্রোকসহ যেকোনো অসুস্থতার কারণে কোনো ব্যক্তির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেলে এবং এমন অবস্থা হলে যে তিনি নামাজের সময় মনে রাখতে পারেন না, নামাজের রাকাতের হিসাব রাখতে পারেন না, কিংবা শারীরিকভাবে এতটাই অক্ষম হয়ে পড়েন যে মাথা নেড়ে ইশারায়ও নামাজ আদায় করার সক্ষমতা থাকে না এবং এ অবস্থা এক দিন ও এক রাতের বেশি স্থায়ী হয় তাহলে তার ওপর নামাজ ফরজ থাকে না।

 

তবে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। তাই অসুস্থ ব্যক্তির পরিবার বা অভিভাবকদের উচিত, তাকে নামাজ আদায়ে যথাসম্ভব সহযোগিতা করা। নামাজের সময় হলে তাকে স্মরণ করিয়ে দেওয়া, পবিত্রতা অর্জনে সহায়তা করা এবং প্রয়োজন হলে নামাজের প্রতিটি ধাপ বলে দেওয়া এভাবে তাকে নামাজ আদায়ে সাহায্য করা যেতে পারে।

 

বিশিষ্ট তাবেঈ রুকাইন ইবনে রাবী (রহ.) বলেন, একবার তিনি হজরত আসমা (রা.)-এর কাছে যান। তখন তিনি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি দেখেন, আসমা (রা.) নামাজ পড়ছেন এবং একজন নারী তাকে বলে দিচ্ছেন, ‘এখন রুকু করুন, এখন সিজদা করুন।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৩৪৯৭)

 

সুতরাং, অসুস্থ ব্যক্তিকে নামাজ আদায়ে সহযোগিতা করলে তার পরিবার বা অভিভাবকরা সওয়াব লাভ করবেন। তবে কোনো ব্যক্তির ওপর নামাজ ফরজ না থাকার কারণে তাকে সাহায্য করার মতো কেউ না থাকলে এবং তার নামাজ ছুটে গেলে ওই নামাজ কাজা করতে হবে না। একইভাবে, তার মৃত্যু হলে এসব নামাজের জন্য ফিদিয়াও দিতে হবে না।

বাংলাদেশ সময়: ৭:০২:১০ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ