কক্সবাজারে বন্যার পানিতে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু

হোম » চট্টগ্রাম » কক্সবাজারে বন্যার পানিতে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু
রবিবার ● ১২ জুলাই ২০২৬


কক্সবাজারে বন্যার পানিতে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু

 

সাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার

 

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার প্রবাসী নাছির উদ্দীনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও বন্যার পানিতে নাছির উদ্দীনের বসতঘরে হাঁটুপানি এবং উঠানে কোমরসমান পানি জমে ছিল। এ সময় শিশুটিকে ঘরে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। একপর্যায়ে মায়ের অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে বন্যার পানিতে পড়ে স্রোতের সঙ্গে ভেসে যায়।

 

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১২০ ফুট দূরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক এলাকায় এখনো পানি রয়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৩২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ