চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড

হোম » ভোলা » চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড
বুধবার ● ১ জুলাই ২০২৬


চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনের চারটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:
এমাদুল হোসেন এই জরিমানা করেন। জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো-নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, নিউ আদ্ দ্বীন হাসপাতাল ও ক্লিনিক এবং বিছমিল্লাহ ডায়াগনস্টিক
সেন্টার।

সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোএমাদুল হোসেন জানান, লাইসেন্স নবায়ন না থাকায় এবং যথাযথ পরিবেশ না রাখাসহ বিভিন্ন কারণে প্রাইভেট এসব প্রতিষ্ঠানে এজরিমানা করা হয়েছে।তাদেরকে লাইসেন্স নবায়ন এবং যথাযথ পরিবেশ বজায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। চরফ্যাশন সরকারি হাসপাতালের চিকিৎসক
এবং থানা পুলিশ অভিযানে সহায়তা করে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৭:০০ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ