গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

হোম » বরিশাল » গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
সোমবার ● ৮ জুন ২০২৬


 

গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় গৌরনদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক নারী অংশগ্রহণ করেন।

 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক এবং গ্রাম আদালত কার্যক্রমের উপজেলা সমন্বয়কারী দেলোয়ার হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, গ্রামীণ নারীদের তথ্যপ্রযুক্তি-সেবার সঙ্গে যুক্ত করে তাদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

 

উঠান বৈঠকে গ্রাম আদালত বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি হাম রোগের প্রতিকার ও প্রতিরোধ, মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা গ্রহণে হটলাইন নম্বর ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০২:৩৬ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ