রাঙ্গাবালীতে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে অটোচালকদের মানববন্ধন

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে অটোচালকদের মানববন্ধন
রবিবার ● ৭ জুন ২০২৬


 

রাঙ্গাবালীতে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে অটোচালকদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

 

রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় অর্ধশত অটোরিকশা নিয়ে চালকরা ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা ‘বিদ্যুৎ নিয়ে তামাশা কেন, পল্লী বিদ্যুৎ জবাব চাই’- এই স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালীতে বিদ্যুৎ সংকট চললেও এর কার্যকর সমাধান হচ্ছে না। ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়া, লো-ভোল্টেজ এবং অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এতে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে এবং পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩২:১৪ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ