নলছিটিতে পুকুরে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

হোম » ঝালকাঠী » নলছিটিতে পুকুরে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার
রবিবার ● ২৪ মে ২০২৬


নলছিটিতে পুকুরে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুকুর থেকে আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুরে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের কুড়ালিয়া এলাকার সড়কের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম বাবু ওই এলাকার আলমগীর তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের মাথা ও পেটে একাধিক ছুরিকাঘাত ও কোপের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, মরদেহের শরীরে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা।


এসএমপি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৯ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ