রুফটপ সোলার বাস্তবায়নের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

হোম » পটুয়াখালী » রুফটপ সোলার বাস্তবায়নের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
বুধবার ● ১৩ মে ২০২৬


 

কলাপাড়ায় রুফটপ সোলার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

সরকারি ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন, লিফলেট বিতরণ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে নাগরিক সংগঠন ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী’ এবং ‘প্রান্তজন’-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

পরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরবর্তীতে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা ও জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বাসভবন ও ভবনে রুফটপ সোলার স্থাপন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগ। এটি অর্থনৈতিকভাবেও কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে তারা উল্লেখ করেন।

 

উল্লেখ্য, গত সোমবার ঢাকায় এক সেমিনারে বিদ্যুৎ খাত থেকে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ২১:০৬:৩০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ