মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পাতারহাট-উলানিয়া সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মঙ্গলবার সকালে তিনি পায়ে হেঁটে চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, কাজের মান বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব, উপসহকারী প্রকৌশলী মিরাজ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পাতারহাট-উলানিয়া সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি নিজ নির্বাচনী এলাকায় এসে সরেজমিনে কাজ পরিদর্শন করেন।

 

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সড়কটির কাজ বাস্তবায়ন করছে। টেন্ডারের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেলেও পরে তা অন্য ঠিকাদারের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে।

এসজি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৩:১৬ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ