ঈদুল আজহা সামনে রেখে কলাপাড়ায় পশুর ওষুধের দোকানে অভিযান, জরিমানা

হোম » পটুয়াখালী » ঈদুল আজহা সামনে রেখে কলাপাড়ায় পশুর ওষুধের দোকানে অভিযান, জরিমানা
সোমবার ● ১১ মে ২০২৬


 

কলাপাড়ায় পশুর ওষুধের দোকানে অভিযান, জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণে হরমোন ও অনুমোদনবিহীন ওষুধের ব্যবহার ঠেকাতে পটুয়াখালীর কলাপাড়ায় পশুর ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলাপাড়া পৌরশহরে এমন পদক্ষেপেমোঠে নামেন উপজেলা প্রশাসন।

 

পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় চারটি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ সময় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০২ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ