
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ডিগ্রি ও অনার্স শাখা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে অনার্স শাখায় কে এম শাহেদকে সভাপতি এবং সাগর ইসলাম রোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ডিগ্রি শাখায় এরশাদুল আকন কাওছার সভাপতি এবং মো. সায়েম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
ডিগ্রি শাখার কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাজিব আকন। সহ-সভাপতি পদে রয়েছেন ইউসুফ ইসলাম, নাঈমুর রহমান, তানভীর তামিম, মো. রাব্বি হাওলাদার, তাইন মৃধা, রাহান গাজী, মো. রিয়াদ আহাম্মেদ, সামিয়ুন আহাম্মেদ রিয়ান ও সজিব মৃধা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মারুফ মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাওছার ও অনিম বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক বিথি আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, দপ্তর সম্পাদক রায়হান, প্রচার সম্পাদক ঈসা এবং ছাত্রী বিষয়ক সম্পাদক নাজিয়া সাহারা মনোনীত হয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন আসলাম ও মো. বাইজিদ।
অন্যদিকে অনার্স শাখার কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মামুন মীর। সহ-সভাপতি পদে রয়েছেন তুহিন তালুকদার, হোসেন, জাবের তালুকদার, ইসরাফিল ইসলাম রাব্বি, মো. আশিক তুহিন, সজিব ইসলাম সামি, মো. নাহিদ, মো. সানি ও ফেরদৌস তালুকদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিরব, রবিউল হাওলাদার ও জুবায়ের হাওলাদার দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক সফিউল ইসলাম সজিব ও তৌহিদ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর, দপ্তর সম্পাদক সাব্বির তালুকদার এবং প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ মনোনীত হয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন মেশকাত ও মো. রাহাত মীরা।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।