কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, ডা. অমৃতা সরকার ও সাংবাদিক এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইপিআই কর্মকর্তা এবিএম আনিসুল হক।

 

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুষ্টিস্তর উন্নয়নে উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ এবং সমন্বিতভাবে কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:১২:০৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ