গৌরনদীতে মা-বোনকে ঘরে আটকে রাখার অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

হোম » বরিশাল » গৌরনদীতে মা-বোনকে ঘরে আটকে রাখার অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে মা-বোনকে ঘরে আটকে রাখার অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

সাগরকন্যা প্রতেবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে নিজ বসতঘরে মা ও বোনকে আটকে রেখে তালাবদ্ধ করে রাখার অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গৌরনদী পৌরসভার হরিসনা এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হরিসনা গ্রামের বাসিন্দা মৌলভী আমির হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। ওই পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, মৌলভী আমির হোসেনের ছেলে মোঃ শাজাহান সরদার তার বৃদ্ধ মা মমতাজ বেগম (৭০) এবং বোনকে প্রায়ই ঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে রাখতেন। এতে পরিবারে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, শাজাহান সরদার এককভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন এবং এ কারণে তিনি মা ও বোনের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। এ ঘটনায় আদালতে সিআর মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ শাজাহান সরদার বিষয়টি অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৭ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ