নাজিরপুরে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

হোম » পিরোজপুর » নাজিরপুরে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

নাজিরপুরে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আরিফ উদ্দিন মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা তদন্ত কেন্দ্রের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ উদ্দিন মন্ডল ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার গামারীতলা গ্রামের মোঃ রইছ উদ্দিন মন্ডলের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম আলমগীর কবীরের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) এস এম সালেহীনের নেতৃত্বে বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

 

এ সময় সন্দেহভাজন হিসেবে তাকে থামিয়ে তল্লাশি করা হলে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসআই এস এম সালেহীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্টে সতর্ক অবস্থানে ছিলাম। সন্দেহজনক চলাফেরার কারণে তাকে তল্লাশি করা হলে ইয়াবা উদ্ধার করা হয়।’

 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাগরকন্যাকে বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৫৯ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ