বাগেরহাটে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, পরে বনে অবমুক্ত

হোম » খুলনা » বাগেরহাটে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, পরে বনে অবমুক্ত
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

বাগেরহাটে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, পরে বনে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করে পরে বনে অবমুক্ত করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের পুকুরপাড়ে হরিণটি দেখতে পান স্থানীয়রা।

পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার জানান, উদ্ধার করা হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। তিনি জানান, বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়ে।

উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদে অবমুক্ত করা হয়।

পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, হরিণটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:২৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ