কলাপাড়ায় রাজনীতিবিদ মুরসালিন আহম্মেদের মায়ের দাফন সম্পন্ন

হোম » শোক/মৃত্যুবার্ষিকী » কলাপাড়ায় রাজনীতিবিদ মুরসালিন আহম্মেদের মায়ের দাফন সম্পন্ন
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় রাজনীতিবিদ মুরসালিন আহম্মেদের মায়ের দাফন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. মুরসালিন আহম্মেদের মা মরহুমা আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

 

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বুধবার যোহর নামাজের পর উপজেলার টিয়াখালী ইউনিয়নের পায়রাবন্দর ফোরলেন সংলগ্ন অঞ্জুপাড়া গ্রামে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। মরহুমার মেজ ছেলে মো. মুরসালিন আহম্মেদ সবার কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ৭:২০:০৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ