কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

হোম পেজ » সর্বশেষ » কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উৎসবমুখর এ শোভাযাত্রায় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর-কনে, মালেকাবানু, পালকির বউ, বাউল, বেহুলা-লখিন্দর, কৃষক, জমিদার, সরস্বতী, রাধা-কৃষ্ণ, জেলে, কুমার ও কামার সাজে সজ্জিত হয়ে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কাবাডি প্রতিযোগিতা এবং কারাবন্দীদের মাঝে উন্নত খাবার পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৪৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ