গৌরনদীতে খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতক (মেয়ে) শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র ওয়ারিদ রহমান জয় তার দুই বন্ধুকে নিয়ে খালে গোসল করতে নামেন। দুপুর দেড়টার দিকে তারা খালের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে লাঠি দিয়ে মরদেহটি খালের পাড়ে তুলে এনে স্থানীয়দের খবর দেয়।

 

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাগরকন্যাকে জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় সনাক্তের চেষ্টাসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৮ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ