সর্বশেষ

বরগুনায় প্রবীণ হিতৈষী সংঘের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

হোম পেজ » বরগুনা » বরগুনায় প্রবীণ হিতৈষী সংঘের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬


 

বরগুনায় প্রবীণ হিতৈষী সংঘের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

বগুনায় প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার নিজস্ব ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংঘের জেলা শাখার মহাসচিব মনির হোসেন কামাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভবন নির্মাণ কমিটির সদস্য সুখরঞ্জন শীল, প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, গোলাম সরোয়ার সেলিম, সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, ফারুক মৃধা প্রমুখ।

 

জানা গেছে, ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জেলা পরিষদ থেকে ৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন। ওই বরাদ্দের অর্থায়নে ঠিকাদার দেলোয়ার হোসেন নির্মাণ কাজ শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩১ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ