গৌরনদীতে উপজেলা প্রকৌশলীর পদোন্নতিতে সংবর্ধনা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে উপজেলা প্রকৌশলীর পদোন্নতিতে সংবর্ধনা
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬


গৌরনদীতে উপজেলা প্রকৌশলীর পদোন্নতিতে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমানকে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম তাঁর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ অহিদুর রহমান তাঁর দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছেন। পদোন্নতির মাধ্যমে তিনি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ