মির্জাগঞ্জে পথচারীদের মাঝে বিএনপি নেতার ইফতার বিতরণ

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে পথচারীদের মাঝে বিএনপি নেতার ইফতার বিতরণ
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬


 

মির্জাগঞ্জে পথচারীদের মাঝে বিএনপি নেতার ইফতার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন শতাধিক রোজাদার, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার সুবিদখালী বাজার ব্রিজ এলাকা ও আশপাশে এলাকায় এ ইফতার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. শাহাবুদ্দিন নান্নু।

 

ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রোজাদার, পথচারী, ফুটপাতের ব্যবসায়ী, হতদরিদ্র মানুষ, অটোরিকশা চালক, অটোগাড়ি ও ট্রাকচালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মো. হারুন অর রশিদ মুন্সী, মো. আলমগীর মোক্তার, মৎস্যজীবী দলের নেতা মো. সিদ্দিক হাওলাদারসহ শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. শাহাবুদ্দিন নান্নু বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলায় রোজাদার, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ এবং বিভিন্ন মসজিদে ইফতার কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ