সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

কলাপাড়ায় খালে লোনা পানি প্রবেশে কৃষকের সর্বনাশ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় খালে লোনা পানি প্রবেশে কৃষকের সর্বনাশ
সোমবার ● ২ মার্চ ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলার পশ্চিম মধুখালীর তিনটি গ্রামে চার শতাধিক কৃষক রিবার চরম ভোগান্তিতে পড়েছেন। জবান খাঁর খালে লোনা পানি প্রবেশের কারণে কয়েকশ একর বোরো ধান, তরমুজ, আলু, সর্ষে ও সবজি ধ্বংস হয়েছে। একই সঙ্গে শতাধিক হাঁস মারা গেছে এবং গবাদিপশুর পানির সংকট দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, খালের পানি মিষ্টি হলেও রাতে একটি প্রভাবশালী মহল চার ভেন্টের স্লুইসগেট খুলে প্রায় পাঁচ কিলোমিটার খালে লোনা পানি ঢুকিয়ে দেন। এতে গাছপালা নষ্ট হয় এবং মানুষ ও পশুর পানি সংকট তৈরি হয়। মধুখালী গ্রামের মিজান রহমান বলেন, হাঁসের জন্য পানিতে লোনা পানি পড়ায় ২২টি হাঁস মারা গেছে, গরু বাছুরও পানি খেতে পারছে না। প্রতিদিন পুকুর থেকে পানি বালতিতে এনে খাওয়াতে হচ্ছে।

মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, লোনা পানির প্রবেশ ঠেকাতে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু রাতে কুচক্রী মহল বাঁধ কেটে দিয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেবেন।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৭ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ