অন্যায়-অপরাধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মোশাররফের

হোম পেজ » পটুয়াখালী » অন্যায়-অপরাধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মোশাররফের
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

অন্যায়-অপরাধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মোশাররফের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অন্যায়-অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকায় ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। তিনি বলেন, সমাজে অন্যায়-অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ক্ষমা নেই। তিনি আরও বলেন, সরকারি হিসাব অনুযায়ী দেশের ১০টি শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া একটি। এ শান্তি-শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার কলাপাড়া উপজেলা পরিষদে আগমন করায় এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ